রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ ও সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা কৃষি কর্মকর্তার আয়োজনে, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলা হলরুম ও কনফারেন্স রুমে কৃষি মন্ত্রণালয়ের অধীনে তিন দিনের এই প্রশিক্ষণের গত ২৮ এপ্রিল রবিবার প্রশিক্ষণের উদ্বোধন হয়।
খাদ্যের গুণগত মান ও পুষ্টি  সম্পর্কে জানতে কিষাণ-কিষাণী, শিক্ষক, উপসহকারী কর্মকর্তা, তথ্য আপা, এনজিও কর্মকর্তা, ইমামের অংশ গ্রহণে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ৩ দিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন, বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোহাম্মদ ওমর ফারুক ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল আলম। উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল এর সভাপতিত্বে উদ্বোধনি বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।
 এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মো. মাহবুবুর রহমান, প.প. কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজাসহ অন্যরা।
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আলোচকেরা বলেন, প্রতিদিনের খাবারে শস্য-জাতীয় খাবার যেমন, চাল-আটা-ভুট্টা, প্রোটিন জাতীয় খাবার মাছ-মাংস-ডিম-ডাল চাহিদা অনুযায়ী রাখা। দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য বয়সভেদে পরিমিত পরিমাণে বা চাহিদা অনুযায়ী, শাকসবজি ও ফলমূল পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা। অপুষ্টি বা অতিপুষ্টি দুটি অবস্থায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। তাই বয়স, লিঙ্গ, কাজের ধরনের ওপর ভিত্তি করে দৈনিক ক্যালরি গ্রহণ করতে হবে।
উক্ত প্রশিক্ষণে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।