রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিকের মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তমূলক পোস্ট, প্রতিকার চেয়ে থানায় জিডি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদকের মোবাইল নাম্বার ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তমূলক পোস্ট করে যাচ্ছে একটি সাইবার অপরাধী চক্র। সম্প্রতি গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া (দৈনিক লক্ষণাবন্দের সময়) নামের একটি ফেসবুক পেইজ গোটা লক্ষণাবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকা নিয়ে নানা আপত্তিকর পোস্ট, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মানহানি ও ধর্মান্ত বিরোধী, এলাকার কিশোর-কিশোরী, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নানা বিভ্রান্তমূলত তথ্য প্রদান করে দেশ-বিদেশে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
সোমবারের প্রথম প্রহর  রাত অনুমান ১২.৩০ মিনিটে একটি সাইবার অপরাধী চক্র সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া (দৈনিক লক্ষণাবন্দের সময়) নামক ফেসবুক পেইজে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর ব্যক্তিগত মোবাইল নাম্বার. ০১৭১২-৯৭৯৭২৬ ব্যবহার করে উক্ত ফেসবুক পেইজে সকল পোস্ট সংক্রান্ত ব্যাপারে ওই নাম্বারের সাথে যোগাযোগ করার জন্য বিভ্রান্তমূলক পোস্ট করা হয় পেইজ থেকে। তাছাড়া সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের নাম ব্যবহার করে নানা বিভ্রান্ত মুলক তথ্য ছড়ায় এ চক্র।
সোমবার (২৯ এপ্রিল) রাত ২ টার পর থেকে দেশ-বিদেশ থেকে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর ব্যক্তিগত মোবাইলে ফোন আসতে থাকে উক্ত ফেসবুক পেইজে কেন? এ ধরণের ভূল বিভ্রান্ত মূলক পোস্ট করছেন, জানতে চান সচেতন মহল। পরবর্তীতে সাংবাদিক আবুল কাশেম রুমনের বিষয়টি নজরে আসলে দেখতে পান উক্ত পেইজ আইডি লিংক – https://www.facebook.com/profile.php?id=100095030550927 [১] হতে লক্ষণাবন্দ ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড ও এলাকা বিভিন্ন সংঘাতপূর্ণ পোস্ট দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সাইবার অপরাধী চক্র কে বা কারা। ফেসবুক পেইজে তিনির ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহারের পর থেকে এলাকা তথা সোশ্যাল মিডিয়া অঙ্গনে নানা প্রশ্নের সম্মুখি হয়ে পড়েন।
উক্ত পেইজে মোবাইল নাম্বার পাওয়ার পর থেকে হামলা, মামলা, হত্যা, গুমসহ নানা হুমকি প্রদান করে আসছে সন্ত্রাসীরা। এতে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন নিরাপত্তা চেয়ে ও উক্ত পেইজে বিভ্রান্ত মুলক পোস্ট ও এডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নিতে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন যার নং-১২৯৭ (তারিখ-২৯/০৪/ ২০২৪ইং)।
এ ব্যাপারে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সোমবার রাত ২ টার পর থেকে দেশ বিদেশ থেকে আমার মোবাইলে অনেকে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এই বিষয়টি আমার নজরে আসে এবং দেখতে পান তার ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার ব্যবহার ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে কে বা কারা, পরে সোমবার দুপুরে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন নিরাপত্তা চেয়ে ও উক্ত পেইজে বিভ্রান্ত মুলক পোস্ট ও এডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নিতে একটি সাধারণ ডায়েরি করেছেন বলে নিশ্চিত করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।