রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ৩টি অটোগাড়ী ও ২টি গরু সহ আন্ত:জেলা চোর চক্রের ৩ জন গ্রেফতার 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
ময়মনসিংহের নান্দাইলে ৩টি অটোগাড়ী উদ্ধার সহ মিজান মিয়া ও মুখলেছ মিয়া নামে আন্তজেলা অটোগাড়ী চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ২টি চোরাই গরু উদ্ধারপূর্বক ট্রাক সহ রাহুল হোসেন নামে এক গরু চোরকে গ্রেফতার করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে থানা পুলিশের দুটি টিম গত শনিবার ও রোববার পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত অটোগাড়ী ও গরু উদ্ধারপূর্বক আন্ত: জেলা অটোচোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানাগেছে, গত শনিবার (২৭শে এপ্রিল) নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামের ফরিদ মিয়া (২২) কর্তৃক নান্দাইল মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৩২ অনুযায়ী একটি অটোগাড়ী (ইজিবাইক) ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনার প্রেক্ষিতে অনুসন্ধান চালায় থানা পুলিশ। এ ঘটনায় এসআই মোঃ সুজন মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ চর বৈতাগৈর ইউপি এলাকা হইতে চরউত্তরবন্ধ গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র আসামী মিজান মিয়াকে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে গাজীপুর জেলার শ্রীপুর থানার বল্লল পশ্চিমপাড়া গ্রামের মৃত খোরদেশ মিয়ার পুত্র আসামী মুখলেছ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রোববার (২৮শে এপ্রিল) গাজীপুর জেলার জয়দেবপুর বিআইডিসি বাজারস্থ অটো গ্যারেজ হইতে বাদীর সনাক্তমতে তাহার অটোগাড়ীটি উদ্ধারের পাশাপাশি আরও ২টি চোরাই অটোগাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপরদিকে গত শুক্রবার (২৬শে এপ্রিল) দিবাগত রাতে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া গ্রামের চান হোসেনের পুত্র কামাল হোসেন মাজুর দুটি গরু চুরি হওয়া ঘটনার অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৭শে এপ্রিল) অভিযান পরিচালনা করে নান্দাইল উপজেলার বড়াইল ইট ভাটার নিকট হইতে দুটি গরু ও বড়াইল ধীতপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র রাহুল হোসনেকে ট্রাক সহ গ্রেফতার করা হয়। চোরাই যাওয়া গরু ২টি বাদীর সনাক্তমতে উদ্ধার করা হয়। থানা পুলিশ কর্তৃক দ্রুত সময়ে মধ্যে বাদীর হারানো অটোগাড়ী ও গরু উদ্ধার হওয়ায় পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় সহ থানার অফিসার ইনচার্জকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাদী সহ এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।