রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
লামায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ঝাঁকজমকপূর্ণভাবে লামা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট, ২০২৪ এর  শুভ উদ্বোধন করা হয়েছে।
 রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। সেখানে তরুণ ক্রীড়ানুরাগী মোঃ ইলিয়াজ পারভেজ এর সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল।
 বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার কাউন্সিলর ও পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক, পৌরসভার মহিলা কাউন্সিলর শাকেরা বেগম, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামী,২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি  আবু দাউদ,সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ভূইয়া নাহিদসহ অনেকেই।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নয়াপাড়া ক্রিকেট একাদশ বনাম নয়াবাজার যুব সংঘ। খেলা পরিচালনায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সোহেল ও ইলিয়াস পারভেজ।
এতে নয়াবাজার যুব সংঘ খেলায় বিজয় লাভ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।