রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বান্দরবানের লামা উপজেলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস.২৪’ পালিত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন লামা চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও লিগ্যাল এইড কমিটি লামার চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা শুরু করে লামা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয় এবং পরিষদ হলরুমে আলোচনা সভাস্থলে মিলিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও লিগ্যাল এইড কমিটি লামার চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ।
এ সময় অংশ নেন অনুষ্ঠানে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন,, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ এখিং মার্মা, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ  মোঃ শামীম শেখ, লামা আইনজীবি সমিতির সভাপতি সাদেকুল মাওলা ইরাক, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা।
আরও লামা কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ মামুন মিয়া, এডভোকেট জাফর আলম, কবির হোসেন শান্ত, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট মোঃ রাকীব, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা, আইনজীবীরা, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীরা, ক্লায়েন্ট, আইনজীবি সহকারী, এনজিও কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।