রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার বীরগঞ্জ কলেজের প্রভাষক আল-মামুন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের (২০২১-২২) সালের রোভার স্কাউট আন্দোলনের উন্নয়ন, সম্প্রাসরণে বিশেষ অবদান রাখায় এবং তাদের নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে বিভাগ ভিত্তিক শ্রেষ্ঠ জেলা রোভার কমিশনার, শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক, শ্রেষ্ঠ রোভার  স্কাউট লিডার ও শ্রেষ্ঠ রোভার স্কাউটকে ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড উপ-কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাহী কমিটির ১৪৭ তম সভায় অনুমোদনের প্রেক্ষিতে (২০২১-২২) সালে দিনাজপুর জেলার বীরগঞ্জ সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার আল মামুন কে রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার হিসেবে মনোনীত  করে।
 শনিবার (২৭ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস এর সদর দফতরের শামস হলে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে রোভার লিডার আল মামুনের হাতে শ্রেষ্ঠ রোভার লিডারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র  তুলে দেন ।
এসময় বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মোঃ এনামুল হক খান, কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী সহ আঞ্চলিক উপ-কমিশনার, বিভাগীয় রোভার প্রতিনিধিগন ও সকল জেলা রোভারের কমিশনার-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।