রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বকশীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফিরে পেলেন সন্তান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার ২ বছর ৮ মাস পর মানসিক ভারসাম্যহীন ছেলে মোহাম্মদ আলী ওরফে মঙ্গল মিয়া (১৫ )কে ফিরে পেলেন পরিবার। মঙ্গল মিয়া উপজেলার বগারচর ইউনিয়নের মোরারপাড়া গ্রামের আল ফারুকের ছেলে।

২৬ এপ্রিল রাত ১১টায় পরিবারের সদস্যদের কাছে মঙ্গল মিয়াকে হস্তান্তর করে বকশীগঞ্জ থানা পুলিশ। এ সময় হারানো সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২ বছর ৭ মাস আগে দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীরচর ফুপুর বাসায় বেড়াতে গিয়ে মেলায় গিয়ে নিখোঁজ হয় মোহাম্মদ আলী ওরফে মঙ্গল মিয়া। অনেক খোঁজাখুজি করেও ছেলের সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।বিজিবির মাধ্যমে জানতে পারেন তার ছেলে ভারতে আছেন। এজন্য তিনি থানায় এসে সাহায্য চান।বিষয়টি অবগত হয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নির্দেশে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ডেক্স অফিসার, এসআই লাভলু আহমেদকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে খবর পাওয়া যায় ছেলেটি ভারতের আসাম প্রদেশের সেভহোমে তাকে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লালন পালন এবং চিকিৎসার দিচ্ছে। পরে পুলিশের সহযোগিতায় ২৬ এপ্রিল মঙ্গল মিয়াকে শেরপুর জেলার নাকুগাও স্থলবন্দর হতে গ্রহন করে বকশীগঞ্জ থানার নারী ও শিশু ডেস্কের অফিসার এসআই লাভলু আহমেদ। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতীয় বিএসএফ ও বিজিবির উদ্ধোর্তন কর্মকর্তারা। পরে সেদিন রাতেই পরিবারের কাছে মঙ্গল মিয়াকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন বলেন, মা ছেলেকে খুঁজে পাচ্ছিলোনা। বকশীগঞ্জ থানার নারী ও শিশু ডেস্কের মাধ্যমে ছেলেটির উদ্ধারে সার্বিক সহযোগিতা করে ছেলেটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।