রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইউনিটি, দৈনিক পূর্বাভাস, ঢাকার নিউজ এবং এমসিইউ ইন্সটিটিউটের আয়োজনে এবং সাউন্ডবাংলার ব্যবস্থাপনায় দিনব্যাপী সংবাদ বিষয়ক কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন। তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে এতে প্রশিক্ষক ছিলেন কলামিসস্ট মোমিন মেহেদী, বাংলাদেশ প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস-এর সাব এডিটর সোনিয়া দেওয়ান প্রীতি। কর্মশালা শেষে সংবাদকর্মীদের মাঝে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হন- ওয়াজেদ রানা, মনির জামান, জাহাঙ্গীর রনি, এসএম রেজাউল করিম, মো. আবু বকর সিদ্দীক, মো. মিঠুন মিয়া, মহিদুল মল্লিক, রিপন আহমেদ, মো. ইমরান খান ও নিলয় ওয়াহিদ। উল্লেখ্য,  বাংলাদেশ প্রেস ইউনিটি, দৈনিক পূর্বাভাস, ঢাকার নিউজ এবং এমসিইউ ইন্সটিটিউটের আয়োজনে ২ মাসব্যাপী কর্মশালা আগামী জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।