রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

তাড়াশে বৃষ্টির প্রত্যাশায় ইস্তিস্কার নামাজ আদায়

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
সিরাজগঞ্জের তাড়াশে তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন এলাকার ধর্ম প্রাণ মুসল্লিগণ।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিস্কার (বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়) নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
নামাজে ইমামতি করেন দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় দুহাত তুলে বিশেষ মোনাজাতে কান্নাকাটি করেন মুসল্লিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন মুসল্লিরা।
নামাজ শেষে স্থানীয় একাধিক কৃষক বলেন, বৃষ্টিবাদল নেই, খুব তাপ, কলে পানি উঠছে না, ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন।
শিক্ষক জহুরুল ইসলাম মোল্লা বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি,গাছপালাসহ সবাই কষ্টে আছে। তাই বৃষ্টির জন্য নামাজ পড়েছি।
হামকুড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়া নামাজের ইমাম অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ আজাদ বলেন, হামকুড়িয়া গ্রামের মুসল্লিদের নিয়ে ইস্তিস্কার সালাত আদায় করেছি। অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ কোনো কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে বৃষ্টিবর্ষণ বন্ধ রেখেছেন। আজকে মহান আল্লাহর কাছে বৃষ্টি বর্ষণের জন্য মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করা। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।