রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে তীব্র তাপদাহ কারনে হাসপাতালে রোগীদের চাপ বেড়েছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে প্রায় দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদে কৃষকরা ফসলের মাঠে কাজ করতে পারছেনা এবং ভ্যাপসা গরমে বয়স্ক ও শিশুরা চরম বিপাকে আছে।এছাড়াও ভাইরাস-ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্তরা হাসপাতালে ভীড় করছেন।
তীব্র গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে শিশু ও বয়স্ক রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। তাদের বেশির ভাগ রোগী জ্বর,কাশি, ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে থাকে।
হাসপাতালে চিকিৎসা নিতে এক ৫৪ বছরের রেফাজ জানান-৫ দিন যাবত ডায়রিয়া,শরীর ব্যথা,জ্বর নিয়ে ভুগছি।ফার্মেসী থেকে ঔষধ কিনে খাইছি কোন কাজ হয়নি তাই হাসপাতালে বড় ডাক্তার দেখাতে আসছি। তিনি আরও বলেন প্রখর গরমে আমার এ-ই সমস্যাগুলো দেখা দিয়েছে।
এ বিষযে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. রোকনুজ্জামান খান মিডিয়া কর্মীদের বলেন- অতিরিক্ত তাপদাহ থাকায় স্বাভাবিক রোগীর চেয়ে বেশী রোগী আসছে হাসপাতালে এছাড়াও তাপমাত্রা বেশী থাকায় গড়ে প্রতিদিন আউট ডোরে ৫০/৬০ জন্য রোগী বেশী আসছে এবং প্রতিদিন ১৫/২০ জন রোগী বেশী ভর্তি হচ্ছে। জ্বর ঠান্ডা কাশী রোগীগণ বেশী পাচ্ছি এবং শিশুদের পেটের সমস্যা, ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রংকাইটিস ও অ্যালার্জিসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।
তিনি আরও জানান- প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে পাতলা ও হালকা সুতি পোশাক পরা, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলা এবং ছাতা ব্যবহার করতে হবে এবং শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি,খাবার স্যালাইন পান করা প্রয়োজন। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।দিন মুজুরীদের একটানা বেশী সময় কাজ না করা। গরম থেকে এসে গোসল না করা এবং ঠান্ডা পানি না খাওয়া। এছাড়াও হাসপাতালে পর্যাক্ত নার্স ও চিকিৎসক আছে তাপদাহ কারনে যেকোন সমস্যা হোক না কেন আমাদের এখানে চিকিৎসা দেওয়া সম্ভব এবং আমরা চিকিৎসা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।
এদিকে, টাঙ্গাইল আবহাওয়া অফিস কর্তৃপক্ষ জানান,শনিবার  (২৭এপ্রিল) দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।