রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪, কবিদের পদচারণায় মুখলিত সিলেটের মুসলিম সাহিত্য সংসদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
কিছুক্ষণ পর শুরু হচ্ছে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সাহিত্য সম্মেলন ও সাহিত্য পদক অনুষ্ঠান-২৪। এ সাহিত্য সম্মেলন-কে কেন্দ্র করে দুই বাংলার কবিদের মাধ্যে প্রান চাঞ্চল্য ফিরে এসেছে। এ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত ও ওপার বাংলা থেকে কবি সাহিত্যিকরা এসে পৌছেছেন সিলেটে। আর কেহ রয়েছেন আসার পথে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় সাহিত্য সম্মেলন ও সাহিত্য পদক অনুষ্ঠান-২৪ শুরু হবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যে দিয়ে। গতকাল বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) থেকে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে কবি সাহিত্যিকরা আসতে শুরু করেছেন। দুই বাংলার কয়েক শতাধিক কবি ও লেখকের মিলনমেলায় জমে উঠেছে মুসলিম সাহিত্য সংসদ।
উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করবেন, কবি হারুনুর রশীদ, কবি সাজেদুল কিবরিয়া তালুকদার, কবি ও বাচিক শিল্পী জোবাইর আহমাদ (শেরপুর), কবি মোঃ নুরুল হক (ব্রাহ্মণবাড়িয়া), কবি শামীম হাসান (মাগুরা), কবি মাফরুহা আহসান মিতু ( ঢাকা), কবি পারভীন আক্তার (যশোর), কবি আব্দুল হামিদ (বান্দরবান পার্বত্য জেলা), কবি মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস (যশোর), কবি মো: শামছুল হক শামীম (শেরপুর), কবি আবুল কালাম আজাদ (ছাতক,সুনামগঞ্জ), কবি অপু চৌধুরী (হবিগঞ্জ), কবি উত্তম কুমার (পটুয়াখালী), কবি মোঃ সোহেল (নাটাইপাড়া, বগুড়া), কবি মো. দেলোয়ার হোসেন (ঢাকা), কবি নেক পারভীন লায়লা (বরিশাল), কবি নাহার বকুল (ঢাকা), কবি হাফিজুল ইসলাম লস্কর (সিলেট), কবি মোহাম্মদ নাঈম কাকন (ঢাকা), কবি নাজমুন নাহার (চট্টগ্রাম), কবি রওশন আরা রুশো (ঢাকা), কবি মোঃ মকবুল হোসেন বকুল, কবি নাসরিন ইসলাম( ঢাকা), কবি কবির সুমন (কিশোরগঞ্জ), কবি সেলিম হোসেন (শেরপুর, ময়মনসিংহ), মিরাজ উদ্দিন (আসাম, ভারত), কবি ও কণ্ঠ শিল্পী নাসরীণ রীণা (লক্ষ্মীপুর), কবি খলিলুর রহমান জুয়েল (চৌগাছা, যশোর), গান পরিবেশন করবেন, কবি শুক্লা রানী দাস (আগরতলা, ভারত), কবি আশীষ খীষা (বান্দরবান পার্বত্য জেলা), কবি রশিদ আহমদ (বান্দরবান পার্বত্য), কবি দেলোয়ার হোসাইন (বান্দরবান পার্বত্য) প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।