রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সরইতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন মোঃ মোস্তফা জামাল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
লামা উপজেলার সরই ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের (আ.লীগ ও সহযোগী সংগঠন) সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। সেখানে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় উপজেলা ও এলাকার সার্বিক আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিস্তারিত আলোচনা করা হয়। পার্বত্য জনপদের অবিসংবাদিত নেতা বীর বাহাদুর উশৈসিং এমপির উন্নয়ন টিমের একজন নিবেদিত সদস্য ও ক্লীন ইমেজ ব্যক্তি হিসেবে চেয়ারম্যান হিসেবে আবারও মোঃ মোস্তফা জামালকে বিজয়ী করার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে সরই বাজারস্থ ইউনিয়ন আ, লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান (প্রার্থী) মোঃ মোস্তফা জামাল।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম এর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সাধারণ  সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহ সভাপতি বিজয় আইচ,দপ্তর সম্পাদক আজহা ত্রিপুরা,সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং,সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী,ইউনিয়ন আ,লীগের সম্পাদক দূর্জধন ত্রিপুরাসহ আ,লীগ ও সহযোগী সংগঠনের অনেকেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।