রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
সিলেটে ২৬ ও ২৭ এপ্রিল ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য সম্মেলন ২০২৪। এ সম্মেলন কে ঘিরে আজ থেকে কবিদের আগমন শুরু হয়েছে পূণ্য ভূমি সিলেটে। দুদিন ব্যাপী এ সাহিত্য সম্মেলন ও পদক ২০২৪ এ দুই বাংলার কবি সাহিত্যিকগন উপস্থিত হবেন।
দু-দিন ব্যাপী এ সাহিত্য সম্মেলন ও পদক অনুষ্ঠানে দুই বাংলার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা প্রতিযশা সাহিত্যিক শাহ্ মো. সফিনূর সাহিত্য সম্মেলন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সাংসদ সিলেটে অনুষ্ঠিতব্য সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে ইতিমাধ্যে ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কবি ও সাহিত্যেকগন সিলেটে আসতে শুরু করেছেন।
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম আয়োজিত – সাহিত্য পদক -২০২৪ সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে যথা সময়েই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কবি ও সংগঠক কবি জামাল আহমেদ বলেন, ইতিমধ্যে আমেরিকা থেকে সকল কর্মব্যস্ততা ফেলে রেখে আল্লাহ পাকের খাছ রহমতে সুস্থ শরীরে সিলেটে এসে আমাদের মাঝে অবস্থান করছেন ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক কবি শাহ্ মোঃ সফিনুর। অনুষ্ঠান-কে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য দেশ বিদেশের অনেক গুণীজন ও ইতিমধ্যে ঝাঁকে ঝাঁকে সিলেটে এসে অবস্থান করছেন। আমরা জানি অনেকেই প্রস্তুুতি ও গ্রহণ করছেন আবার কোন কোন গুনীজনরা রাস্তায় ও আছেন। আগামীকালকালের মাধ্যেই দেশ বিদেশের গুণীজন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে উপস্থিত হবেন। তিনি আরো বলেন, আমরা সকলের যাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামানা করছি।
অনুষ্ঠান সূচির মাধ্যে রয়েছে শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা। এবং শনিবার (২৭ এপ্রিল) সাহিত্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সাহিত্যিকদের সম্মাননা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।