রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ব্যারিষ্টার শাহজাহান ওমর এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ঝালকাঠি পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যারিষ্টার শাহজাহান ওমর এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ আছর পিংড়ী মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মেহেদী হাসান শাহিন খলিফা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের। এসময় মসজিদের মুসল্লি স্থানীয় মুরব্বি ফজলুল হক খলিফা, যুবনেতা নয়ন খলিফা, জলিল মেম্বর, জাহাঙ্গীর মেম্বর, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর মো: মোস্তফা, ২নং শুক্তাগড় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: বাহাদুর মৃধা,ওয়ার্ড যুবলীগের সভাপতি সৈয়দ সুমন, মো: বিপ্লব, বাবুল খলিফাসহ এলাকার অর্ধ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।  ঝালকাঠি -১ আসনের সংসদ সদ্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম হৃদ রোগের চিকিৎসার জন্য ওপেন সার্জারী করাতে ১৭ এপ্রিল লন্ডনে গমন করেছেন। মুসল্লিরা তার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতে তাঁর সুস্থতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।