রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

হ্যাম্পশায়ার আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে হ্যাম্পশায়ার যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শামীম মিয়ার সভাপতিত্বে এবং সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক হ্যাম্পশায়ার আওয়ামী লীগ নেতা কোহিনূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইটালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসাইন বাবুল, সিলেট বাণিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম।
হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জুনেদ আহমদ, হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব
মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন, সিলেট  এম সি কলেজ এবং লন্ডন মহানগর সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান আহমদ,
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ রুবেল মিয়া।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ নেতা ছালিক মিয়া, মুকিত খান, রাসেল আহমেদ, আব্দুল মোতালেব মিঠু, তাকওয়া চৌধুরী (ছাত্র, সাউদাম্পটন সলেন্ট ইউনিভার্সিটি), ইয়াসির আরাফাত, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা হাফিজ খাঁন, ইমরান আহমদ, আলী খাঁন, মোহাম্মদ আসরাফুল গালিব (ছাত্র, সাউদাম্পটন সলেন্ট ইউনিভার্সিটি)
প্রমুখ।
শামীম মিয়া বলেন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন আজ। এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ পায়। এ সময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ সোনার দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। ফলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা’ ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের মহাত্ব নিয়ে আলোচনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।