রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

চিকিৎসার জন্য পরিকল্পনা মন্ত্রীর ৫০ হাজার টাকার চেক পেলেন রুবিনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার রুবিনাকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন নান্দাইল আসনের এমপি ও বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম। বুধবার (২৪ এপ্রিল) তিনদিনের সরকারি সফরের প্রথম দিনে তিনি নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে অবস্থান কালে তিনি তার নেতাকর্মীদের উপস্থিতিতে রুবিনার হাতে তিনি এ চেক তুলে দেন।
এ সময় সাথে ছিলেন মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া ( ডি এস), নান্দাইল উপজেলা নির্বাহি অফিসার অরুন কৃষ্ণ পাল, নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব আবু নছর ভুইঁয়া, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সানজিদা আক্তার রুবিনার পরিবারের সদস্য।
এর আগে গত বছরের (২৯ আগষ্ট) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার রুবিনা গুরুতর অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে গেলে দুই চোখ হারায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।