রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

যশোরের অভয়নগরে আছমা বেগম(২২), নামের এক গৃহবধূ গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল আনুঃ ১০ টার সময় ওই গৃহবধূর  নিজ বাড়িতে এঘটনা ঘটেছে। নিহত আছমা বেগম অভয়নগর উপজেলার ধোপাদী পূর্বপাড়া গ্রামের ইজিবাইক চালক মোঃ তুহিন মোল্লার স্ত্রী। এবিষয়ে নিহত আছমা বেগমের শ্বশুর মোঃ রোস্তম আলী মোল্লা জানান, আমার পুত্রবধু অনেক ভালো ছিলো হঠাৎ কেনো এরকম করলো বুঝতে পারলাম না। আমার ছেলে তুহিন একজন ইজিবাইক চালক সে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে নওয়াপাড়া বাজারে চলে যায়, আমি সকালে ধান কাটতে মাঠে চলে যায় হঠাৎ আমার নাতনি দৌড়ে গিয়ে বলে নানা তাড়াতাড়ি বাড়ি আসো মামি গলাই দড়ি দিয়েছে। আমি বাড়ি এসে দেখি আমার পুত্রবধূ ঘরের ডাবার সাথে গলাই দড়ি দিয়ে ঝুলে আছে,,আমিসহ স্থানীয়রা তাকে ডাবা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আছমা বেগম মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামের বাবু শেখের মেয়ে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, উপজেলার ধোপাদী গ্রামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর বলা যাবে কি কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে তারপর ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।