রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ পথচারী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পথযাত্রীরা। অনেক পথযাত্রী দের হাতি দিয়ে পথ রোধ করাতে আতঙ্কিত হয়ে উঠেন। জানা যায়, বিভিন্ন সার্কাস মালিকরা হাতি দিয়ে চাঁদাবাজির জন্য মাহুত দিয়ে রাস্তায় হাতি ছেড়ে দেন।এতে করে মাহুতরা ওই হাতি রাস্তায় বিভিন্ন যানবাহনের সামনে দাঁড় করিয়ে রাখে।যতক্ষণ পর্যন্ত চাঁদা না দিবে ততক্ষণ তাকে ছাড়ছে না । রাস্তায় মোটরসাইকেল, অটোরিক্সা, সিএনজি ও ভ্যান সহ দোকানে দোকানে ও গাড়িতে চাঁদা আদায়ের প্রধান টার্গেট। চাঁদা আদায়ের জন্য যানবাহন আটকে যাত্রীদের উপর লেলিয়ে দেয়া হয় হাতিকে।তখন হাতি তার শুঁড় দিয়ে যাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। এতে করে যাত্রীরা একদিকে যেমন বিরক্ত হন।অপরদিকে নারী ও শিশু যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠেন। বিকেলে-সড়কে এমনিভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে এক মাহুতকে। মাহুত এলাকার নয় । মাহমুদ বলে  আমরা পেটের দায়ে রাস্তায় হাতি দিয়ে কিছু সাহায্য উত্তোলন করি।পথযাত্রী বলেন, এভাবে রাস্তা অবরোধ করে হাতি দিয়ে চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ।মাঝে মধ্যেই দেখা যায় এ রাস্তায় হাতি দিয়ে চাঁদা উত্তোলন করা হয়।এটা প্রশাসনিকভাবে বন্ধ করা প্রয়োজন। থানা পুলিশ বলেন, হাতি দিয়ে চাঁদাবাজি করা হয় এমন  কোন অভিযোগ আমাদের কাছে কেউ করেন’নি।তবে অভিযোগ পেলে অবশ্যই তা বন্ধের ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।