রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ঈদ পুনর্মিলনী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

“ দুর্নীতি হলে শেষ- নিজে বাঁচবো,বাঁচবে দেশ”, “ সবাই মিলে শপথ করি-দুর্নীতিবাজদের ঘৃণা করি” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুপ্রক’র আয়োজনে মঙ্গলবার ( ২৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক’র সভাপতি মোঃ আব্দুল মান্নান । অনুষ্ঠানের শুরুতে সভাপতি সবার সাথে কুশলাদী বিনিময় করেন। উপজেলা দুপ্রক’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় শ্লোগানের উপর গুরুত্বারোপ করে আমন্ত্রিত অতিথি উপজেলার সাবেক দুপ্রক সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সদস্য মোঃ তৈমুর রহমান,রুমি চৌধুরী, মাওলানা মোঃ মজিবর রহমান, জেসমিন বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, দুর্নীতি সমাজ ব্যবস্থায় ক্যান্সারের মত ছড়িয়ে পরছে। প্রতিরোধ এখন জরুরী হয়ে পরছে। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।