রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রবাসবন্ধু ফোরামের সদস্যদের নিয়ে দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

প্রবাসবন্ধু ফোরামের সদস্যদের নিয়ে ব্র্যাকের আয়োজনে  যশোর ব্র্যাক অফিসে দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ অনুষ্ঠান শেষ হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন স্থানীয় বিভাগ যশোরের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। বক্তব্য রাখেন, ব্র্যাকের যশোর জেলা সমন্বয়কারী মোঃ আলমসুর রহমান, এমআরসি কো-অর্ডিনেটর মুন্নাজা মাহিন, সাইকোসোশ্যাল কাউন্সেলর মোঃ ইউনুস আলী, প্রোগ্রাম অর্গানাইজার গোলাম রসুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ইউপি মেম্বার আজিজুল গাজী, সাবেক মেম্বার জাকির হোসেন, শিক্ষক সবুজ মন্ডল্, বাঘারপাড়া প্রবাস বন্ধু ফোরামের কর্মকর্তা সাহাবুদ্দিন প্রমুখ। প্রবাসে প্রতারিত ও ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক সহ বিভিন্ন সহায়তা দেয়ার জন্য যশোরের ৪টি থানায় প্রবাস বন্ধু ফোরামের কমিটি গঠন করা হয়। ব্র্যাক এই ফোরামের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের  চিহ্নিত করে সকল ধরনের সহায়তা প্রদান করবে বলে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।