রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দীর্ঘদিন পল্টি ফার্মে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বিদ্যুৎ বিভাগের লাখ লাখ টাকা ক্ষতি করলেন ভিপি হারুন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

যশোরের অভয়নগরে দু’টি পল্টি ফার্মে দীর্ঘদিন অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ লাগিয়ে বিদ্যুৎ বিভাগের লাখ লাখ টাকার ক্ষতি করলেন ভিপি হারুন নামের এক প্রতারক। তথ্য সূত্রে জানা গেছে উপজেলার সুন্দলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত- মনছেপ গাজীর ছেলে মোঃ হারুন গাজী, বাড়ির পাশে দুইটি পল্টি ফার্ম তৈরি করে পল্টি মুরগীর চাষ করেন, মুরগীর ফার্ম করে ব্যবসা করার আড়ালে তিনি পল্লী বিদ্যুৎ বিভাগের সাথে প্রতারণা করে আসছেন দীর্ঘদিন। দুইটি পল্টি মুরগীর ফার্মে অবৈধ ভাবে চুরি করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে বিদ্যুৎ বিভাগের লাখ লাখ টাকার ক্ষতি সাধন করেছেন। কথায় আছে চোরের দশদিন গেরেস্তর একদিন, হঠাৎ বিষয়টি নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরে এলে গত ২১ এপ্রিল রবিবার বিদ্যুৎ কর্তৃপক্ষ  ওই পল্টি ফার্মে হানা দিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ উচ্ছেদ করেছেন। উল্লেখ যে মোঃ হারুন গাজী নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি ছিলেন। এবিষয়ে ভিপি হারুন বলেন, বেশিদিন হয়নি সংযোগ নেওয়া এখন যা ঘটে গেছে তাতো অস্বীকার করার সুযোগ নেই, আপনারা এমন কিছু লিখেন না যাতে সমাজে আমার মানসম্মান শেষ হয়ে যায়। এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডি জি এম বলেন, আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি নিয়ম অনুযায়ী জরিমানা হবে না হলে আমরা মামলা করবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।