লামার বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকাল সাঠে ১০টায় বান্দরবান জেলার লামায় মাননীয় প্রধানমন্ত্রী এবং বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল দিবাগত রাতে লামা বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিক ও ভাড়াটিয়া ক্ষতিগ্রস্তদের মধ্যে মালিকদের নগত ৩০০০ টাকা ১ বান টিন করে ভাড়াটিয়াদের জন্য ৫০০০ টাকার চেক প্রদান করেন লামা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, লামা উপজেলা নারীনেত্রী ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দীন সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।