রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কাল্ব) এর সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আটোয়ারী উপজেলা শাখার চেয়ারম্যান মু. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় জেলা সমবায় অফিসার পঞ্চগড় মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন ও কাল্ব দিনাজপুর ক অঞ্চল এর সাবেক ডিরেক্টর মোঃ একরামুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ পবারুল ইসলাম, বিরল উপজেলার টিসিইউ চেয়ারম্যান ও দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারী মোঃ একরাম হোসেন তালুকদার, দেবীগঞ্জ উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোছাঃ খালেদা বেগম, আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লি: এর প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান পইমউদ্দীন আহম্মেদ,ক্রেডিট ইউনিয়নের উপজেলা ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক,সদস্য আমিনুল ইসলাম, সহিদুল ইসলাম প্রমুখ। সভায় বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারী আতাউর রহমান। বক্তারা শিক্ষকদের ভাগ্যান্নয়নের জন্য এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সমবায়ের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ শেষে শিক্ষকদের লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।