রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর (পাটশিরি) গ্রামের মৃত মির্জা ইসাহাক আলীর পুত্র পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত মাঠকর্মী বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মির্জা আব্দুর রাজ্জাক (৭৫) শুক্রবার( ১৯ এপ্রিল) রাত প্রায় সোয়া ১০ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ৩ কন্যা সন্তান,নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার ( ২০ এপ্রিল) বেলা ২-৩০ মি. টায় মির্জাপুর পুরাতন দীঘি সংলগ্ন আমবাগান মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া’র নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ওসি মুসা মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মির্জা আব্দুর রাজ্জাককে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সম্মাননার পর ওই মাঠে জানাযার নামাজ শেষে পাশর্^বর্তী কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।