রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বসত ঘরে আগুন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বিনোদবকুটিয়া গ্রামে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ ওই বাড়ির মালিক বিনোদবকুটিয়ার মৃত. অক্ষয় কুমার মন্ডলের ছেলে আনন্দ কুমার মন্ডল।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, আনন্দ কুমার মন্ডল সাভারের হামীম গ্রুপে এজিএম পদে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি সপরিবারে সাভার থাকেন। ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি আসেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  সন্ধ্যায় বসত ঘরের দরজা ও জানালা বন্ধ করে কেচিগেট তালা দিয়ে সপরিবারে শশুর বাড়ি চলে যায়। যাবার সময় ঘর ও গেটের চাবি বোনের কাছে রেখে দেয়। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পথচারী জহিরুল ও সুজিত বাড়ি ফিরার সময় ঘরের ভিতর আগুন জলতে দেখে। তারা দুজন আগুন আগুন বলে চিৎকার করে পাশের বাড়ি আনন্দ কুমার মন্ডলের বোন ও বোন জামাই কে ডেকে তুলে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে গেটের তালা খুলে লোকজনের সহতায় আগুন নিয়ন্ত্রনে আনে। জানালা দিয়ে ঘরের ভিতর কে বা কাহারা যেন আগুন দিয়েছে রাতে এ সংবাদ পেয়ে আনন্দ কুমার মন্ডল পর দিন সকালে বাড়ি চলে আসে। এ বিষয়ে শনিবার বিকালে আনন্দ কুমার মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আনন্দ কুমার মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী সাধন কুমার মন্ডল ও ভূষন কুমার মন্ডল এর সাথে বিরুদ চলে আসছে। একটি জমির খারিজ নিয়ে তাদের সাথে বিরুদ্ধ চলছে আমার। সাধন ও ভূষন জোর করে জমি দখল করতে চায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।