রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ফকিরগঞ্জ বাজারে অটো,সিএনজি,মিনি বাস ব্যস্ততম রাস্তা দখল করে দাড়িয়ে থাকা, অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করা,রোগাক্রান্ত গরু-ছাগল বাজারে জবাই করা, দোকানে মূল্য তালিকা না থাকা, মাদক,চোরাচালান , মির্জাপুর ইউনিয়নের আওতাধীন রাস্তার গাছ ছুরি করে বিক্রির অভিযোগ, রাধানগর গ্রামের মৃত হাকিম উদ্দীনের পুত্র জহিরুল ইসলামের অজ্ঞাত রোগে ১টি জার্সি গাভী সহ ৩টি গরুর আকষ্মিক মৃত্যু। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের গাফিলতি, স্বনির্ভর অফিসে রক্ষিত সূর্য্যরে হাসি ক্লিনিকের এম্বুল্যান্স সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর,ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ইউপি চেয়ারম্যান, মোহাম্মদ শাহ, মোজাক্কারুল আলম, আলহাজ¦ দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।