রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাজশাহী জেলা আওয়ামী লীগ।
রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে ছিল-পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‍্যালি ও আলোচনা সভা ইত্যাদি।
দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল (বুধবার) সূর্যোদয়ের পর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর নেতাকর্মীরা র‌্যালির আয়োজন করে।সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাজশাহী কলেজ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এরপর সকাল ১০ টায় রাণীবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর দিবস উপলক্ষে পালিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইব্রাহিম হোসেন এবং পরিচালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিসমূহে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি এসএম একরামুল হক, সহ সভাপতি এ্যড. ইবরাহিম হোসেন ও জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদ ও আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, যুব মহিলা লীগের সভাপতি নারগিস শেলী, মৎস্যজীবী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য গোলাম ফারুক সহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।