রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ঝালকাঠি জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় জজকোর্ট এর সোহেল-জগন্নাথ পাড় হলরুমে জেলা জজ মো: রহিবুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) এসএম মাহফুজ আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, যুগ্ম জেলা জজ ১ম আদালত মো: শামীম আহমেদ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো: আজাদুর রহমান শেখ, যুগ্ম জেলা জজ ২য় আদালতের বিচারক মো: আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো: এমাদুল হক মনির, সিভিল সার্জনের পক্ষে ডা: তাওরীদ আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মশিউর রহমান, জেল সুপার আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আ: রশিদ খান,  পিপি আ: মান্নান রসুল, দৈনিক শতকণ্ঠের বার্তা সম্পাদক মানিক রায়, দৈনিক দূরযাত্রার সিনিয়র ষ্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।

আগামী ২৮ এপ্রিল “জাতীয় আইনগত সহায়তা দিবস” পালনের লক্ষ্যে ঝালকাঠি জেলা আইনগত সহায়তা প্রদান কমিটিরউদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।