রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এর মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

জাতীয় সংসদের সংরক্ষিত ৩০১ আসনের এমপি রেজিয়া ইসলাম এঁর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজিয়া ইসলাম বলেন, শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ উন্নত হবে। এদেশের সকল মানুষ শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই মানুষ এখন আর বন্যায় আক্রান্ত হয় না। দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ,দুর্ভিক্ষমুক্ত বাংলাদেশ হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পাবে মানুষ স্বপ্নেও ভাবেনি। গ্রাম এখন শহরে রূপান্তরিত হচ্ছে। নিজ নিজ বিভাগীয় সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান,তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম,রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।