রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপারের সহায়তায় সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম  সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার করেছেন। সোমবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু হাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উদ্ধারকৃত মোবাইলটি তুলে দেন। সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর মোবাইলটি ২০২২ সালের মাঝামাঝি সময়ে ঝালকাঠির রামনগর এলাকায় হারিয়ে যায়। হারানোর পর ঝালকাঠি থানায় তিনি একটি জিডি করেন। থানার জিডির সুত্র ধরে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটির ব্যবহারকারীর সন্ধান পেলে ঝালকাঠি সদর থানার এএসআই মো: কহিনুর আহমেদ শিপন এর মাধ্যমে মোবাইলটি উদ্ধার করেন।
এবিষয়ে মোবাইল ফোনের মালিক সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু জানান, “আমি মোবাইলটি অনেক বছর পর ফিরে পেয়ে অনেক খুশি হয়েছি। মোবাইল ফিরে পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, কারো হারানো মোবাইল পেলে মালিকের কাছে ফিরিয়ে দেয়া উচিত। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে অন্যের মোবাইল ব্যবহার করা বিপদজনক এবং এটি একটি অনৈতিক কাজ। সকলকে এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।