রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ সরবরাহ ব্যহত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সোমবার (১৫ এপ্রিল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। পল্লি বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট মাধ্যমে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে তৎক্ষণাৎ তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা গেছে, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। আগুন লাগার পর থেকে কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন- অগ্নিকাণ্ডে সিলেটের অনেকই জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। আগুনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি হয়ে তা সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।