রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

তালার ধানদিয়া আলিপুর গন মৎস্য ঘেরে দূর্বৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া আলিপুর গ্রাম সংলগ্ন গন মৎস্য ঘেরে অজ্ঞাত ব্যাক্তিদের দেওয়া বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে স্হানীয় মৎস্য ঘের চাষীদের। এ বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহে জানা যায়,আজ ১৪/৪/২৪ রবিবার ভোর ৪ টার দিকে কে বা কারা আলিপুর মাঠের গনঘেরের ক্যাণেলের পানিতে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে  চলে যায়। সকাল হতে না হতেই মাছ ছটপট  করতে করতে মারা যেতে থাকে।  ঘটনাটি শুনে এলাকার  লোকজন ভরে যায় মৎস্য ঘের এলাকায়।
এবিষয়ে ঘেরের কর্মচারী হায়দার ও রফিকুল বলেন, আমরা এই ঘের টি দেখাশোনা করি। প্রতিদিনের ন্যায় আজ সকালে উঠে দেখি পানিতে মাছ মাথায় মাথায় লেগে গেছে। আমরা ভাবলাম তাপমাত্রা বেড়ে গেছে বিধায় মাছ গাবানি ধরেছে। অথচ সকাল হতেই দেখা গেল, চিংড়ি মাছ রুই মাছ,কাতলা মাছ, তেলাপিয়া মাছ, সিল্ভার কার্প পুটি মাছ সহ বিভিন্ন প্রজাতির সব ধরনের মাছ ছটফট ছটফট করছে।
তখন আমাদের সন্দেহ হলে ঘেরের এদিক ওদিক ছোটা ছুটি করতে থাকি। পানিতে প্রচুর পরিমাণ বিষের গ্যাস পায় ও মৎস ঘেরের ভেড়ির ধারে বিভিন্ন জায়গায় গ্যাস ট্যাবলেট এর নমুনা দেখতে পাই। তখন আমাদের সভাপতি সেক্রেটারি সহ সকলকে খবর দিলে তারা এসে তড়িঘড়ি করে কিছু মাছ তুলে বিক্রয় করেছে। বেশিরভাগ মাছ পচে পানির তলায় কাঁদার সাথে মিশে গিয়েছে। চিংড়ি মাছ গুলো মরে শেষ। কে বা কারা এই বিষ দিছে এ বিষয়ে আমরা কিছু জানি না। আলিপুরের গণ ঘেরের সভাপতি, মান্নান খাঁ – সেক্রেটারি কামরুল ইসলাম খাঁ, সালাম খাঁ, মান্নান সরদার, আব্দুর রাজ্জাক সহ গণঘেরের শেয়ারে থাকা সদস্যগন বলেন, আমরা দশ বছর যাবত এখানে সবাই মিলে একত্রে মৎস্য চাষ  (ঘের)করে আসছি। কখনো কোন সময় বিষ দিয়ে মাছ মারার এমন ঘটনা ঘটেনি। আমাদের শেয়ারে থাকা সদস্যদের মধ্যে কমবেশি গোলযোগ রয়েছে। তবে কোন কারণে কে বা কারা ভোর রাতে ঘেরের ক্যাণেলের পানিতে বিষ দিয়ে মাছ মেরে ফেলল তা আমরা সঠিকভাবে বলতে পারছিনা। আমরা কাউকে সন্দেহ করছি না। আমরা সকল সদস্য (শেয়ার) গন এক সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করে, যে এই কাজ করেছে তাকে শনাক্তের জন্য আইনের আশ্রয় নেব। মৎস্য ঘেরের সেক্রেটারি কামরুল ইসলাম বলেন, আমরা একত্রে প্রায় ৬৬ জনের মত লোকজন মিলে এই ঘের পরিচালনা করি । ১৩৫ বিঘার মত জমি আছে আমাদের ঘেরের ভিতর। বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। সাথে সাথে ঘেরে বিষ দিয়ে মাছ হত্যা করার ঘটনা সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধী কে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।