রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

চৈত্রের আলো নিভে ভোরের নতুন সূর্য্যে কোটি বাঙালির প্রাণ ১৪৩১ বঙ্গাব্দে জীর্ণ -মলিন অতীত আর কূপমন্ডুকতা ঝেড়ে ফেলে মানবের জয়গানে বেজেছে বর্ষবরণের সুর। অতীতের সকল ব্যর্থতা, গ্লানি মুছে ফেলার প্রত্যয়ে সমবেত কন্ঠে ধ্বনিত হয়েছে-“ এসো হে বৈশাখ, এসো এসো……”। বিশ^ মূল্যবোধের ক্ষয় আর মানুষে মানুষে দুরত্ব ঘুচিয়ে সম্প্রীতির সাধনায় বাঙালি মনুষ্যত্বের জয়গান নিয়ে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। কর্মসুচির মধ্যে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ উৎসব, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম। বাঙালির ঐতিহ্যের এই দিনটিকে উপলক্ষ করে রবিবার ( ১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষে হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিথ ছিলেন। উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসুচির সমাপ্তি ঘটে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।