রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরে মাসব্যাপী শুরু হচ্ছে ৬০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে মাসব্যাপী শুরু হচ্ছে ৬০০ বছরের ঐতিহ্যবাহী শাহ কামাল মেলা। প্রতি বছর ৩০ চৈত্র দিবাগত রাত ১২টা অর্থাৎ পহেলা বৈশাখ প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে এই মেলা শুরু হয়। আর চলে বৈশাখের শেষ দিন রাত ১২টা পর্যন্ত।জানা যায়, ৬০০ বছর আগে সুদূর ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারে জন্য জামালপুরের মেলান্দহের দুরমুঠে আগমন করেন হজরত শাহ কামাল (রহ.) নামে একজন কামেল পীর। এখানেই তিনি আস্থানা স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন। আর এখানেই ইন্তেকাল করেন তিনি। পরবর্তীতে আল্লাহর ওই ওলি হজরত শাহ কামালের (রহ.) কবরকে কেন্দ্র করে গড়ে উঠে কামালের মাজার। ওই সময় থেকে দীর্ঘ প্রায় ৬০০ বছর ধরে পালিত হয়ে আসছে হজরত শাহ কামাল (রহ.) শরীফ-এর ওরশ মোবারক।ওই ওরশ শরীফকে উদ্দেশ্য করে দুরমুঠে বসে মাস ব্যাপী বৈশাখী শাহ কামাল মেলা।ওরশ ও মেলাকে উদ্দেশ্য করে দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে দুরমুঠে এসে মাজার জিয়ারত করার উদ্যৈশে শাহ কামালের হাজার হাজার ভক্ত, আশেকান ও জাকেরান।অদ্য শনিবার দিবাগত রাত বারটা ১১ টায়  দোয়া-মাহফিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ওরশ শরীফ ও মাসব্যাপী শাহ কামাল মেলা।ইতোমধ্যে মাজারের আশপাশের মাঠে আস্থানা গেড়েছেন কামালের হাজারো ভক্ত, আশেকান ও জাকেরান। থাকবেন পুরো বৈশাখ মাসব্যাপী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।