রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সন্রাসীদের গুলিতে আ.লীগ নেতাসহ আহত ২

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া আহত হয়েছেন । গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় এ হামলার ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা লিটুকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এবং যুবলীগ নেতা সজিবকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় দুই-তিনজনের একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিটু ও সজিব গুলিবিদ্ধ হন।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাদের দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায়। দুই জনেরই পেটে গুলি লেগেছে। এরমধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, লিটু সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর এবং ইতোপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের ৫ রাউন্ড তাজা গুলি ছাড়াও ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।