রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বাজারে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান ঘর 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
বান্দরবানের লামা বাজারে আকস্মিক আগুনে ৬টি দোকান, বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই ও ৩টি দোকান আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দোকান ও বসতঘর পুড়ে প্রাথমিক হিসেব মতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ। সেই সঙ্গে পুড়ে ৮ ব্যবসায়ীর স্বপ্ন ছাই হয়েছে।
লামা বাজারে আগুনের ঘটনায় মহিউদ্দিন নামে এক লোক আহত হয়েছেন। তাঁর বাড়ি লামা পৌরসভার রাজবাড়ি এলাকায়। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত কহিনুর বোডিংয়ের মালিক মোঃ বশিরের শশুর। মঙ্গলবার (০৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় লামা বাজারের পশ্চিম পাশে নদীরঘাট এলাকায় চারুবালা হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
 আগুনে পুড়ে নিঃশেষ হওয়া চারুবালা হোটেল এর মালিক চারুবালা দাশ বলেন, মুহূর্তের আগুনে আমার স্বপ্ন ছাই হয়ে গেছে। দোকান ও বাড়ি কোন মালামাল কিছুই বের করতে পারেনি। ভুক্তভোগী বিসমিল্লাহ ভাতঘর এর মালিক মহিউদ্দিন জানান, আমরা সবাই ইফতার করছিলাম। চারুবালা হোটেল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে ফোন দিয়। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাথে ব্যবসায়ী, সাধারণ জনতা, পুলিশ, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট অংশ নেয়।
সরজমিনে জানা যায়, আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে চারুবালা হোটেল, বিসমিল্লাহ ভাতঘর মালিক মহিউদ্দিন, বাবুল সেন মুদি মাল দোকান, নয়ন সেন বসতবাড়ি, সান্টু রেস্টুরেন্ট এবং কহিনুর বোডিং পিছনের অংশ। আংশিক পুড়ে ও ক্ষতি হয়েছে রতন লন্ড্রি দোকান, এনাম মোবাইল সপ ও তেজারত স্টোর। লামা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বিপুল কান্তি নাথ বলেন, কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট বা চুলার আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, আমাদের তিনটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত এখনো নির্ণয় করা যায়নি। এদিকে আগুন লাগার সাথে সাথে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,গজালিয়া চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াই চিং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ,মোঃ জাহেদ উদ্দীন সহ অনেক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।