ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুর রহিমের পরিবারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৯ এপ্রিল মঙ্গলবার আব্দুর রহিমের বাড়িতে গরীব অসহায় ও হতদরিদ্রের মধ্যে এই খাদ্য সামগ্রী বন্টন করা হয়। বিশিষ্ট সমাজসেবক ও পরোপকারী ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুর রহিম এর পারিবারিক অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারের উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং মোহাম্মদ আব্দুর রহিমের পিতা সিরাজ মিয়া, মোহাম্মদ আব্দুর রহিমের বড় ভাই জাবেদ মিয়া ছোট ভাই শামিম আসরাফ মিয়া ও শাওন হালিমা ভেরাইটিজ স্টোরের স্বত্তাধিকারী সাব্বির আহমদ, ফেরদৌস আহমদ ফাহিম আরাফ আহমদ সজিব আহমদ ফাহিম খান তামভির আহমদ অলিদ আহমদ প্রমূখ। মোহাম্মদ আব্দুর রহিম কাশিপাড়া গ্রামের সিরাজ মিয়ার তৃতীয় ছেলে। যিনি লন্ডনে বসেও কাজ করে যাচ্ছেন গরীব এবং অসহায় মানুষের কল্যাণে। সদা-সর্বদা মানুষের পাশে থাকাই যার মূল উদ্দেশ্য, তাইতো নাড়ীর টানে মন পড়ে থাকে স্বদেশে। গত ৩ বছর যাবত ব্যতিক্রম এই আয়োজন করে আসছেন মোহাম্মদ আব্দুর রহিম। নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের কাছে একটি লাল মোরগ ৭০০ থেকে ৮০০ টাকায় কিনে খাওয়া একটি অবাস্তব কল্পনা। তাইতো এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুর রহিম। বিতরণ কালে সাব্বির আহমদ বলেন এখন থেকে প্রতি বছর উনি এইভাবে ভিন্ন ভিন্ন উদ্যোগ নিয়ে আসবেন অসহায় মানুষের জন্য।
রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিমের পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ এপ্রিল, ২০২৪