রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে অসহায়দের মাঝে ঈদের উপহার পৌছে দিল স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

স্বপ্নকে বাস্তবায়নে এগিয়ে আসে রক্তদানে এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার  অসহায় দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে  ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে অসহায় ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে  ঈদের উপহার সেমাই, চিনি,মুড়ি, দুধ, কাপড় তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা । উপহার পেয়ে খুশি অসহায় ব্যাক্তিরা।

 এ ব্যাপারে স্বপ্নব্লাড ফাউন্ডেশন এর সভাপতি তানভীর হোসেন বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি অসহায় মানুষদের ঈদ উপহার দেওয়ার কারণ ঈদের এই আনন্দ  সবার সাথে ভাগাভাগি করেই ঈদ উদযাপন করতে চাই তাই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যেন এভাবে মানুষের পাশে থাকতে পারি এ জন্য দোয়া ও সহযোগিতা চাই।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক  মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মুনতাহা আক্তার মুন,সহ-সভাপতি সুমন ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমন হোসেন, সহ যুগ্ন সাধারণ সম্পাদক আরজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সালাম, সহ প্রচার সম্পাদক আনার কলি, দপ্তর সম্পাদক আশিক ইসলাম প্রমুখ

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।