রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় চাঁদা না পেয়ে ক্লিনিক বন্ধ করে দেওয়ার হুমকি সাংবাদিকের, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

যশোরের শার্শায় চাঁদা না পেয়ে জোহরা মেডিকেল সেন্টার নামে একটি ক্লিনিক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সোহাগ হোসেন (৩৫) নামে এক কথিত সাংবাদিক।

এ ঘটনায় ওই সাংবাদিকের নামে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্লিনিকের ম্যানেজার শ্যামল মুখার্জি। সোহাগ হোসেন শার্শার বাগআঁচড়া বাগুড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

শার্শা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত রবিবার (৭ এপ্রিল) দুপুরে সাংবাদিক পরিচয় দিয়ে সোহাগ হোসেন বাগআঁচড়া জোহরা মেডিকেল সেন্টার নামে ওই ক্লিনিকে যেয়ে সামনে ঈদ বলে চাঁদাদাবি করেন।

এসময় ওই ক্লিনিকের ম্যানেজার চাঁদা দিতে অস্বীকার করায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন এবং কিভাবে ক্লিনিক চালায় দেখে নেবেন বলে হুমকি প্রদান করেন।

পরবর্তীতে চাঁদার টাকা না পেয়ে ওইদিন সন্ধ্যায় সোহাগ তার ফেসবুক আইডিতে ওই ক্লিনিকের সুনাম নষ্ট করার জন্য কুরুচিপূর্ণ অপপ্রচার চালায়। এর আগেও সাংবাদিক পরিচয়ে সোহাগের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।