রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১৫ হাজার পরিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বড়গাছা, একডালা, মিরাট ও কালীগ্রাম ইউনিয়নের ভিজিএফ’র সুবিধাভোগীদের মাঝে চালগুলো বিতরণ করা হয়।

একডালা ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বোধন করেন, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু মুসা, একডালা ইউপি সচিব সেলিনা আক্তার বানু ও একডালা ইউপি মেম্বাররা।

এর আগে বৃহস্পতিবারে চারটি ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে চলতি বছর বিনামূল্যে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৪. ৫৬ মেট্টিক টন ভিজিএফ’র চাল বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।