রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বালাডাঙ্গীতে মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্সের মূল্যায়ন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে  বীরগঞ্জ উপজেলার মোহনপুরের দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) গ্রামের স্কুলগামী ছাত্র, যুবক,বৃদ্ধদের সহিশুদ্ধ ভাবে কুরআন  শিক্ষার লক্ষ্যে অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মো: হারুন-অর রশিদ তার নিজ উদ্যোগে  মাসব্যাপি বিনামুল্যে কুরআন শিক্ষা কোর্স চালু করেন। কোর্সটি চালু হওয়ার পর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিনামূল্যে কুরআন শিক্ষা কোর্সে যুবক, বৃদ্ধ, সহ ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে সহিশুদ্ধ ভাবে কুরআন শেখে।

 

আজ ৮ এপ্রিল সোমবার দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে  কোর্সের অংশগ্রহণকারীদের মূল্যায়ন দোয়া, ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

কুরআন শিক্ষা কোর্সের নেতৃত্বদানকারী হাফেজ  হারুন অর রশিদ জানান,মাহে রমজান উপলক্ষে আমি নিজ উদ্যোগে মাসব্যাপী আমার এলাকার ধর্মপ্রাণ মুসলিম ভাইদের সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষা প্রদানে উদ্যোগ গ্রহণ করি, কারণ  অনেকে আছেন যারা  পবিত্র কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারেন না এবং অনেকে পড়তে পারলেও কিছু কিছু ভুল হয় তাই সকলেই যেন সহিশুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়তে পারে এজন্য আমি বিনামূল্যে এই কোর্স চালু করি আজই এই কোর্সের সমাপনী দিন।

 

কুরআন শিক্ষা কোর্সের অংশগ্রহণকারী শিক্ষার্থী রাফিউল ইসলাম জানান, আমি এক বছর আগে কুরআন শিখেছিলাম কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারছিলাম না আমাদের এলাকায় এই কোর্সের ভর্তি  হওয়ার পর এখন সহি শুদ্ধভাবে পড়তে পারছি।

এ সময় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন  মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোশারফ হোসেন, বিলাসী ডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান বালাডাঙ্গী হাট কমিটির সাধারণ সম্পাদক   মামুন ইসলাম বাবু সহ কোর্সের শিক্ষকমন্ডলী,ছাত্র সহ আরো অনেকেই। পরে করছে অংশগ্রহণকারী সেরাদের সেরা ৫ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও টুপি প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।