রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

যশোরের অভয়নগরে চাষিদের মাঝে উফশী আঊশ চাষের প্রণোদনার সার ও বীজ প্রদান কর্মস‚চির উদ্বোধন করা হয়। গতকাল দুপুরে ৮৮ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাষিদের হাতে সার বীজ তুলে দিয়ে এ প্রণোদনা কর্মস‚চির উদ্বোধন করেন। অভয়নগর উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২শ কৃষককে ৭ লক্ষ ৪৪ হাজার টাকার বীজ ও সার প্রণোদনা দেয়া হয়। উপজেলায় ১২শ বিঘার জন্য ১২শ চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। উপজেলায় চলমান আউশ চাষ মৌসুমে এ বছর ৭০৫ হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি মাজেদ মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় ৮৮ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, উফশী আউশ চাষের জমি এবং চালের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রণোদনা পেয়ে চাষিরা আঊশ চাষে আরো উৎসাহিত হবে। ফলে চাষের জমির পরিমাণ এবং চাল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।