রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সিংড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামিলা ফয়েজ ফাউন্ডেশনের ঈদসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
নাটোরের সিংড়ায় সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারসহ আশ্রয়ন প্রকল্পের ৫১টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন।
সোমবার বেলা ১১টায় উপজেলার চামারী আদর্শ গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা।
ঈদসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি ভাতের চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি লাচ্ছা সেমাই, ১ কৌটা গুড়া দুধ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরদার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুল, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মমিন মন্ডল, চামারী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ মার্চ সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চামারী আদর্শ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশ্রয়ণের ১০টি ঘর পুড়ে যায় এবং আরও ১০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।