রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

চাটমোহরে ছাত্রলীগের দুই ইউনিয়নের কমিটি গঠন,পদ বঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

চাটমোহরে বিলচলন ও গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৫ই এপ্রিল দিবাগত রাত ১:৪৭ মিনিটে ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা হলে বিক্ষোপ শুরু করে পদবঞ্ছিত নেতাকর্মীরা। তাদের দাবী হাইব্রিড, অছাত্রদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ছাত্রনেতা এনামুল সরকার বলেন, রাত প্রায় ২ টায় কমিটি প্রকাশ হয়। বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করা ছাত্রনেতারা অর্থের কাছে হার মেনে পদবঞ্চিত থাকবে এটা মেনে নেওয়া যায় না। আমরা এই হাইব্রিড কমিটিতে অবাঞ্ছিত ঘোষনা করছি। বিক্ষোভে অবস্থানকারী আরজিনা আক্তার আলো বলেন, যাদের কোনো ছাত্রত্ব নেই তারা ছাত্রনেতা হয় কিভাবে। এভাবে ত্যাগী নেতারা বঞ্চিত হতে থাকলে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বিলুপ্ত হয়ে যাবে। শুরু হবে কালো টাকার নোংরা রাজনীতি। তুহিন হোসেন বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই বিক্ষোভ মিছিলে এসেছি। যেই ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলে সেই ছাত্রলীগ নিয়ে নোংরামি কখনও মেনে নিতে পারবো না। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানাচ্ছি। এ সময় চাটমোহর উপজেলার প্রধান সড়ক ঘুরে থানা বাজারে এসে পথসভায় এসব বলেন নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।