রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয় : শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির নিজেস্ব ত্রাণ তহবিল থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান শনিবার (০৬ এপ্রিল) সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে দেশ মাতৃকা রক্ষা করার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের প্রতি আমাদের ঋণ শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই। খন্ধকার মোস্তাক, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে ভয় পেতেন। একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়। মুক্তিযোদ্ধারা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, ওসি রাশেদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, গোলাম রব্বানী চৌধুরী সুমন, অরুনোদয় পাল ঝলক, বীর মুক্তিযোদ্ধা হিরন খান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জুবায়ের আহমদ শাহীন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।