রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

মোহনপুর মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে জাগরণ ব্লাড ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

রক্তদান করি, অসহায়দের পাশে দাঁড়ায়  এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন  “জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন ” মোহনপুর শাখার  আয়োজনে শনিবার  বীরগঞ্জ উপজেলার চকদফর আল মদিনা বাগে জান্নাত হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও এলাকাবাসীদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে  ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহাগ সরকারের সঞ্চালনায় ও মোহনপুর ইউনিয়ন শাখার সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আজিজ নিয়াজী,মোহনপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন অত্র  ইউনিয়নের ৬ নং ওর্য়াডের ইউপি সদস্য হামিদুল ইসলাম (হামিদ),৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমান, আনোয়ার হোসেন সহ মাদ্রাসা কমিটি ও স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, রক্তদানের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে জাগরণ ব্লাড ব্যাংক অসহায়, গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের এই মানবিক কাজ গুলো সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে কারণ সংকটময় মুহূর্তে তারা বিনামূল্যে রক্ত দানের মাধ্যমে মানুষের পাশে থাকে। তাদের এই মানবিক কাজ গুলো সমাজে ছড়িয়ে পড়ুক আমরা এই প্রত্যাশা করি পাশাপাশি তাদের এই মানবিক  কাজে  আমাদের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির  পরিচালক নাইম ইসলাম, সহ সভাপতি রহমত আলী, আমির হামজা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম (মোমিন) সহ আরো অনেকেই।

 

ইফতার ও দোয়া মাহফিলে  সংগঠনের সদস্য সহ স্থানীয়  প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবী  শুভাকাঙ্ক্ষী উপস্থিতে ইফতার সহ  দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।