রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

।যশোরের অভয়নগরে ৬ বোতল ফেনসিডিলসহ মোঃ রবিউল ইসলাম(৩৮), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা আনুঃ ৭ টার সময় উপজেলা নওয়াপাড়া গরুহাট এলাকা থেকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদক ব্যবসায়ী রবিউল দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী ও এএসআই শিলনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নওয়াপাড়া গরুহাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলামকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল উপজেলার নওয়াপাড়া পৌসভার ৫ নং ওয়ার্ডের বুইকরা গরুহাট এলাকার বাসিন্দা। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, ৬ পিস ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।