রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

গংগাচড়ায় বিশ্ব সেরা হাফেজ হুযাইফাকে সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করল ১০ বছর বয়সী ক্ষুদে এক বালক। সে তানজানিয়ার দারুস সালামে ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’-এ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে।
গতকাল রোববার (৩১ মার্চ) এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম গ্রুপে (১২ বছরের নিচে বাচ্চাদের পূর্ণ ৩০ পারা) প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেন।
হাফেজ হুজাইফার বাসা রংপুর জেলার গংগাচড়া উপজেলার গান্নাড়পাড় গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে। সে ক্বারী নাজমুল হাসান পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র এবং হাফেজ হয়েছিল মাদরাসাতুদ দাওয়াহ্ ওয়াল ইরশাদে।
ক্ষুদে হাফেজ হুজাইফার এমন কীর্তিতে গর্বিত তার আগের মাদরাসার মোহতামিম মুফতি আমানুল্লাহ আহমেদ ও সকল বিভাগের শিক্ষকেরা এবং সংবর্ধনা জানান মাদরাসাতুদ দাওয়াহ ওয়াল ইরশাদের শিক্ষার্থীরা ও সম্মানিত মুসল্লীরা। মোহতাতিম আমানুল্লাহ আহমেদ বলেন, আসলে প্রতিযোগিতায় ওর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। তেলাওয়াত এতো শ্রুতিমধুর ছিল যে যেখানে প্রতিযোগিতা হচ্ছিল ওই হলরুমে সবাই তাকবির ধ্বনি দিয়ে মুখরিত হয়েছিলো। আমি দোয়া করি হুজাইফা বিশ্ববরেণ্য আলেম হয়ে ইসলাম এবং দেশের মানুষের খেদমত করুক এবং দেশের নাম উজ্জ্বল করতে থাকুক। আমি হুজাইফা ও আমাদের মাদরাসার জন্য সকলের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, তানজানিয়া অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট দুইটি গ্রুপ ছিল। প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের পর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ইয়েমেন। আর দ্বিতীয় গ্রুপটি আয়োজন করা হয়েছিল প্রাপ্তবয়স্ক হাফেজদের নিয়ে। এ বছর ৩০-এর অধিক দেশ এতে অংশগ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।