রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামুলক সংগঠণ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে সুবিধাবঞ্চিতদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক। সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সম্মানিত সদস্য মো. কায়কোবাদ ও মিজানুর রহমান শাহিন। বিতরণ অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান-সহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সংস্থার উদ্যোগে এবার ২শত ৩০টি কাপড় ও ৩০টি লুঙ্গি বিতরণ ও বিকেলে ইফতারের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।