রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাগরপুর উপজেলা শাখা কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা বিএনপি  কার্যালয়ে নাগরপুর উপজেলা ছাত্রদল আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এ-র সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে বর্তমান চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে  আলোচনা হয়।এরপর বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদ হাসান,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক দেওয়ান আহমেদ রানা,রূপক খান্,হৃদয় মিয়া,নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।